দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্টে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ২১৬টি ডায়মন্ডের নাকফুল, একটি ভারতীয় পণ্যবাহী ট্রাক এবং দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গত ৯ জুলাই বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা চেকপোস্ট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তথ্য ছিল, ভারত থেকে বাংলাদেশে প্রবেশকারী একটি পণ্যবাহী ট্রাকে বিপুল পরিমাণ ডায়মন্ডের নাকফুল পাচারের চেষ্টা করা হবে।
পরে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর থেকে একটি পণ্যবাহী ট্রাক ভোমরা চেকপোস্টে প্রবেশ করলে বিজিবি সদস্যরা সেটিতে তল্লাশি চালান। একপর্যায়ে ট্রাক থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ করা হয়।
এ ঘটনায় শুল্ক ফাঁকি দিয়ে পণ্য চোরাচালানের অভিযোগে ট্রাকচালক সমরেশ দাস এবং রাম মণ্ডল নামে দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। একই সঙ্গে ভারতীয় নিবন্ধন নম্বর ডব্লিউবি-৫৯-বি-৯৯১৯-এর একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা ডায়মন্ডের নাকফুলের আনুমানিক মূল্য ৪৫ লাখ ৬২ হাজার টাকা এবং ট্রাকটির মূল্য প্রায় ৮৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে এসব মূল্যবান পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের চোরাচালানের কারণে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রের রাজস্ব সুরক্ষায় বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
এমএম/